চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:২৬
৪৫০
চরফ্যাশন প্রতিনিধি : চাঁদাবাজির অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে এজাহার দায়েরের পর টোংঘরে অগ্নিসংযোগ করে বাদিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বাদী সাহেব আলীর এজাহার ও তার ভাষ্যমতে, উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ মাদ্রাজ গ্রামে জমি নিয়ে প্রতিপক্ষ কবির গংয়ের সঙ্গে তাদের বিরোধ চলছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে ওয়ারিশ সম্পত্তি দাবি করে কবির গংরা বাদীর আবাদকৃত জমির ধান কাটায় বাঁধা দিয়ে হামলা করে চাঁদা দাবি করে আসছিল। গত ২১জানুয়ারি বাদীসহ সাক্ষিরা এঅভিযোগ দায়েরের জন্য আইনজীবির চেম্বারে গেলে ঐদিন বেলা বারোটার দিকে কবিরের নেতৃত্বে ৭জন তাদের উপর হামলা করে। এঘটনায় ২৩ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে কবিরসহ ৭জনকে আসামি করে এজাহার দাখিল করেন বাদী শাহেদ আলী । যা তদন্তনাধীন আছে। বাদী সাহেব আলীর অভিযোগ এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে বিবাদী কবিরের নেতৃত্বে বিরোধীয় জমিতে একটি টোংঘর তোলে গত শুক্রবার (২৩জানুয়ারি) জুমার নামাজের সময়ে নিজেরাই উত্তলনকৃত ঘরটি ভেঙে খরকুটো দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এবং তাদের বিরুদ্ধে শশীভ‚ষণ থানায় ঘর পোড়ার একটি অভিযোগ দেন।
শাহেব আলী বলেন,শনিবার আমাদের অভিযোগে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যান। এতে ক্ষিপ্ত কবির ও তার ছেলে সিয়ামসহ অন্তত ৮থেকে ১০জন আমাদের উপর হামলা চালায়। এঘটনায় বশির,মালেহা,মমতাজ,হোসনেয়ারা,জলেহা ও আশিক আহত হয়েছে।
অভিযোগের বিষয়ে কবির হোসেন জানান, আদালতের রায় পেয়ে আমরা আমাদের জমিতে ঘর তুলেছি। কিন্তু তারা প্রকাশ্যে দিবালোকে আমাদের ঘরটি ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা নিজেরা আমাদের ঘর পুড়িয়েছি, তাদের উপর হামলা করেছি সেই অভিযোগ সঠিক নয়।
শশীভ‚ষণ থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব বলেন,ঘরে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত