অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনে কৃষকদের মাঝে সার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৫

remove_red_eye

৩৩১

চরফ্যাশন প্রতিনিধি : ভোলা চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করছেন যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস)।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পার্টনার প্রকল্প (ব্রি অংগ) এর সহযোগিতায় যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস) আয়োজনে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টার সময় এ সব সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস) এর নির্বাহী পরিচালক এ আর এম মামুন। এসময় দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী ও চরমানিকা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনির ফরাজী, যুবদল নেতা আব্দুল কাদের, ব্যবসায়ী ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস) উদ্যোগে ভোলা জেলাসহ ৭টি জেলায় ৪৮ জন কৃষকের মাঝে ইউরিয়া, ডেপ, এমওপি, জিপশাম, জিং সার বিতরণ করা হয়েছে । এর আগে তাদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।