অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


লালমোহনে ক্বওমী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৪৯১

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে শীতে এতিম শিশুদের একটু উষ্ণতার ছোঁয়া প্রদানের লক্ষ্যে কয়েকটি ক্বওমী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশন ।
শুক্রবার সকালে উপজেলার মাদিনাতুল উলুম কাওমি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মাহিয়াসুন্নহ মাদ্রাসা, মাদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া  মাদ্রাসাসহ মোট ৯টি মাদ্রাসায় শীতবস্ত্র পৌঁছে দেয় সংগঠনটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সাহেবের পৃষ্ঠপোষকতায় লালমোহন ফাউন্ডেশন ঢাকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এদিন মাদ্রাসাসহ লালমোহন বাজারের হতদরিদ্র মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করে "লালমোহন ফাউন্ডেশন ঢাকা"।
এসময় লালমোহন ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক রাইসুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন কোমল, সমাজকর্মী জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।