অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় পিসিআর ল্যাবের যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৪ই জুন ২০২০ সকাল ০৯:১০

remove_red_eye

১৩৯৫

অচিন্ত্য মজুমদার:: প্রধানমন্ত্রীর নির্দেশে অবেশেষে ভোলায় পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে। ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে করোনা (কোভিড-১৯) পরীক্ষার জন্য পলিমার চেইন রি-এ্যাকশন (আরটি-পিসিআর) মেশিন স্থাপন করা কাজ আজ রবিবার থেকে শুরু হয়েছে। মেশিন স্থাপনের জন্য গতকাল শনিবার বিকেলে ঢাকা থেকে একটি প্রকৌশলী  দল ভোলায় এসে পৌছেছে। তারা আজ ভোলার স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিন স্থাপনের কাজ শুরু করে। ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রচেষ্টায় দ্রুত ভোলাবাসীর কাঙ্খীত এই পিসিআর ল্যাব চালু এখন শুধু সময়ের ব্যাপার।  সিভিল সার্জন ডা.রতন কুমার ঢালী ও ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. মোঃ সিরাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, পিসিআর মেশিন যারা স্থাপন করেছেন তারাই ১০ জনের একটি চিকিৎসক ও টেকনোলজিষ্ট দলকে প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণের কাজ শেষ হলেই পুরোদমে করোনা টেস্টের কাজ এক সপ্তাহ পরে শুরু হবে। তবে প্রশিক্ষণ চলাকালে পরীক্ষা মূলক স্বল্প সংখ্যক করোনা টেস্ট করা হবে। এই মেশিনে একসাথে দিনে শতাধিক নমুনা পরীক্ষা করা যাবে। 

এর আগে গত বৃস্পতিবার ঢাকার স্বাস্থ্য বিভাগ থেকে আরটি-পিসিআর মেশিনের আনুসাঙ্গিক যন্ত্রপাতি ভোলা পাঠানো হয়। আগামী এক সপ্তাহের মধ্যে মেশিন স্থাপন ও প্রশিক্ষনের কাজ শেষ হলে ভোলায় করোনা (কোভিড-১৯) টেস্টের কাজ শুরু হবে। এছাড়া পিসিআর ল্যাবের জন্য নতুন জনবল নিয়োগে স্বাস্থ্য অভিদপ্তরের কাছে আবেদন করেছে ভোলার স্বাস্থ্য বিভাগ। নতুন জনবল নিয়োগ করা হলে এর কাজ আরো তরান্নিত হবে বলে জানান তারা।

ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদের জানান, গত ১০ জুন ল্যাব এর অবকাঠামো নির্মানের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে ল্যাবটি স্থাপন করে প্রতিষ্ঠনটির স্বাস্থ্য উইং। ল্যাবটি তৈরী করতে মাত্র ৭ দিন সময় নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান শামি ট্রেডার্স। সেখানে আরটি আরটি পিসিআর ল্যাব কক্ষসহ স্যাম্পল রিসিভ রুম, পিপিই চেঞ্জিং রুম, স্যাম্পল প্রসেসিং রুম, মাস্টার মিক্সিং রুম, পিসি আর রুম, ডোফিং রুম তৈরী করা হয়েছে। ভোলা জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ এর নেতৃত্বে গণপূর্ত স্বাস্থ্য উইংয়ের প্রকৌশলীরা সার্বক্ষণিক পিসিআর ল্যাব স্থাপন কাজের তদারকি করেন বলেও জানান তিনি। 

এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রীর সাথে এক ভিডিও কনফারেন্সে জেলা পরিষদ  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু ভোলা জেলা বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা হওয়ায় করোনা পরীক্ষার জন্য জেলায় একটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...