অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


বোরহানউদ্দিন পৌর বাজারে মোবাইল কোর্টের অভিযান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৩০৭

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে  বোরহানউদ্দিন পৌর বাজারে ভোলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যদের সহযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান - উজ্জামান এর উপস্থিতিতে ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক  মো. তোতা মিয়া  এবং  বোরহানউদ্দিন থানা পুলিশ সদস্য  উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস (৫৫), পিতা: আবদুল রশিদ, পৌর ৪নং ওয়ার্ড এবং মোঃ রায়হান, পিতা: মো. সেলিম, পৌর ২নং ওয়ার্ড, বোরহানউদ্দিন পৌরসভা, ভোলা-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ  ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের লক্ষ্যে সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরান (৩৫), পিতা: মো. আলমগীর, কুতুবা, ৬নং ওয়ার্ড, বোরহানউদ্দিন, ভোলাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়।
এ সময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তি জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে এরূপ বাজার মনিটরিং/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।