অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আলীনগর ইউনিয়নের কৃতী সন্তান রুমেন পালোয়ানকে উষ্ণ অভ্যর্থনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৪২৪

মোঃ হাসনাইন আহমেদ : ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের গর্বিত সন্তান রুমেন পালোয়ান দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন। প্রবাসে থাকাকালীন তিনি এলাকার মানুষের সমস্যাগুলো সমাধানের জন্য সবসময় পাশে ছিলেন এবং সম্ভাব্য সহায়তা প্রদান করে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন।
তার এই উদারতা ও অবদানকে সম্মান জানিয়ে এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রুমেন পালোয়ানের দেশে ফেরার দিনটি ছিল আবেগঘন এবং আনন্দময়। তার এলাকার মানুষ তাকে মোটরসাইকেল শোভাযাত্রা (হোন্ডা সোডাউন) এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।
উল্লেখ্য রুমেন পালোয়ান নিজ ফেসবুক আইডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া ১৮ মে ২০১৫ সালে ট্রাইবুনালে মামলা দেন। তিন মাস কারা ভোগ করে যামিনী বের হয়ে মামলা চালিয়ে যায়। এক পর্যায়ে সেই মামলা থেকে মুক্তি পান ৩১ আগস্ট এর২০২০ সালে। তারপর থেকেই সৌদি আরবে প্রবাস জীবন কাটাতে থাকেন রুমেল পালোয়ান। ৫ ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরই দেশে ফিরেন রুবেল পালোয়ান। 
এ সময় এলাকাবাসীর মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ব্যক্তিরা তার দীর্ঘ প্রবাসজীবন এবং এলাকার জন্য তার অবদানের প্রশংসা করেন। রুমেন পালোয়ান ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যেতে চাই।”
এলাকাবাসী তার আগমনে নতুন আশার আলো দেখছেন এবং তার নেতৃত্বে এলাকার আরও উন্নতি হবে বলে আশা করছেন।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...