অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর উপর হামলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৯ রাত ০৮:২৬

remove_red_eye

১২৯৮

তজুমদ্দিন প্রতিনিধি || ভোলার তজুমদ্দিনে স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী। গুরুতর আহত অবস্থায় ওই নারী তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ কাজল মিয়ার মেয়ে নারর্গিস বেগমের সাথে এই এলাকার মোঃ মুসা খলিফার ছেলে মোঃ খলিল খলিফার সাথে ২৫ বছর পূর্বে বিবাহ হওয়ার পর থেকে ভালোই চলছিলো তাদের সংসার। কিন্তু গত ১ বছর যাবত খলিল খলিফা পাশ্ববর্তী চাঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনৈক নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন। বিষয়টি জানাজানি হলে খলিলের স্ত্রী নারর্গিস বেগম প্রতিবাদ করায় শুরু হয় তার উপর পাশবিক নির্যাতন। গত মার্চ মাসে খলিল নারর্গিসকে বেদড়ক মারপিট করলে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তজুমদ্দিনে হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার অবস্থার অবনতি হলে ভোলা প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিল তার স্ত্রী নারর্গিস বেগমকে এলোপাতাড়ি মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহ্ন রয়েছে। এঘটনায় নারর্গিস বেগম তার উপর পাশবিক নির্যাতনের সুষ্ঠু বিচারদাবী করেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তার বড় ছেলে মোঃ মনির হোসেন বলেন, মারপিটের কারণে আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাই চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...