অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মৎস্যজীবি ও জেলেদের পেশাগত উন্নয়নে মনপুরার মতবিনিময় করলেন দুই সচিব

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৪২৯

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার বিচ্ছিন্ন দুর্গম জনপদের কয়েকশত জেলে ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে এই মতবিনিময় সভা হয়। 
এসময় প্রান্তিক মৎস্যজীবি জেলেদের পেশাগত উন্নয়ন, জেলেদের মাছ ধরার কৌশল, এবং জেলেদের সুযোগ সুবিধা প্রদানে মতবিনিময় করা হয়।
সভায় জেলেদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ কামাল হোসেন, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ দেবনাথ, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির ও বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
পরে সচিবদ্বয় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। এবং মনপুরার ঢালচরে নবনির্মিত লঞ্চঘাট রক্ষায় ৩ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ ঘোষনা করে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...