অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে মেজর অব. হাফিজ উদ্দিন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩৭০

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ নাইট শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২০ দলের টানা ১ মাস ধরে চলা টুর্নামেন্টটির ফাইনালে মাওলানা কান্দি ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে তজুমদ্দিন থানা পুলিশ ক্রিকেট একাদশ। খেলা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক একেএম মহিউদ্দিন জুলফিকার, সদস্য আনোয়ার হোসেন হাওলাদার, চাঁদপুর মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেফ, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন, জাবেদ হোসেন দিপু, ইকবাল হাসান মায়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল তানভীর, শাহরিয়ার সেজান প্রমূখ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সম্পাদক এমএ হালিম ও ক্রীড়া ব্যক্তিত্ব রাকিস চন্দ্র দাস।
টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, মোঃ সজীব।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...