অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় নতুন ২৩ জনসহ জেলায় মোট করোনা আক্রান্ত ১৩৯

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৫ই জুন ২০২০ সকাল ০৮:৪৩

remove_red_eye

১৪৩৬

অচিন্ত্য মজুমদার :: ভোলায় দুই চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন,  বোরহানউদ্দিনে ৪ জন, তজুমদ্দিনে ২ জন ও চরফ্যাশন উপজেলায় ৪ জন করে রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩৯ জনে। আজ রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বাংলার কন্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, নতুন আক্রান্ত ২৩ জন আইসোলেশনে রয়েছে। পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

ঢাকা থেকে রবিবার পাঠানো প্রতিবেদনে ২৬ জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে করোনা আক্রান্ত ভোলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ ও তার শাশুড়ির রিপোর্ট আবারো পজিটিভ আসে। এছাড়া করোনা আক্রান্ত বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্রের যক্ষা-কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারীর নমুনা রিপোর্ট পুনরায় পজিটিভ আসে। ফলে এই ৩ জনকে বাদ দিয়ে আজ নতুন করে আক্রান্ত আছেন ২৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন ও চরফ্যাশনে দুই চিকিৎসক রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ৯৪ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৫৮ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৩ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ২ হাজার ৭১১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪১৭ জনের। এর মধ্যে ২ হাজার ২৭৮ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৩৯ জনের পজেটিভ আসে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...