অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ ভোটের অধিকার পাবে : চরমোনাইর পীর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৩৮৩

চরফ্যাসন প্রতিনিধি:  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, পীর সাহেব  চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন , ৫৩ বছরে বাংলাদেশে সবার শাসন দেখেছি, বাকী আছে ইসলামী শাসন। যে রাজনৈতিক দল গুলো  বার বার দেশের শাসনভার পেয়েছিলো, তারা মানুষের জন্য রাজনীতি করেনি, বরং নিজেদের পেটনীতি করেছে। শনিবার ১ (ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায়  চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর সাহেব আরো বলেন, শতকরা ৯২ জন মুসলমানের বাংলাদেশে মানুষ ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই পদ্ধতিতে প্রতিটি মানুষের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মানুষ তার ভোটের অধিকার পাবে।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ। সম্মেলনে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।
সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটিতে
মুফতি নুরুদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি ও মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারী হিসেবে ঘোষণা করা হয়।

চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...