অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে আনসারদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২৪

remove_red_eye

৩৮৭

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক।

সোমবার দুপুরে লালমোহন থানার উদ্যোগে এই পুরস্কারের আয়োজন করা হয়। লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে এই উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য এবং এলাকার মানুষের কাছে আনসারদের আরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার জন্য এই পুরস্কার প্রদান করার আয়োজন করা হয়েছে। আনসারেরা জনসাধারণের কাছাকাছি থাকে তাই তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলে তারা সামনের দিকে আরো ভালো কাজ করতে উৎসাহ পাবে এবং মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

এজন্যেই আনসারদের ভালো কাজের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যাতে সকল আনসারদের মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়। এছাড়া লালমোহন ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানোর উপর আনসারদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোন এলাকায় যদি আগুন লাগার মতো ঘটনা ঘটে তাহলে আনসারেরা যাতে দ্রুতগতিতে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। আগুন নিভানোর প্রশিক্ষণের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভালো কাজ করার জন্য আনসারদেরকে পুরস্কৃত করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। এছাড়া তিনি লালমোহন উপজেলা কর্মরত পুলিশ কনস্টেবলদের মেধাবী সন্তানদেরও পুরস্কৃত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মো: মাসুদসহ লালমোহন থানায় কর্মরত বিভিন্ন পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...