অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


শোকের মাঝেও সাহসের সঙ্গে জীবনকে এগিয়ে নিতে হবে:প্রধানমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুন ২০২০ সকাল ০৯:১৮

remove_red_eye

৯৯৭

বাংলার কন্ঠ ডেস্ক::  শত শোকের মাঝেও সাহসিকতার সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ই জুন) সকালে, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেশাল সিকিরিউটি ফোর্সের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তিন বর্ষীযান আওয়ামী লীগ নেতার মৃত্যুর শোক সাথে নিয়েই সাহস রেখে এগিয়ে যেতে হবে।

 

নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসএসএফে’র সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিলো শিক্ষা-দীক্ষায় এ জাতিকে এমনভাবে তৈরি করা যেন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, এসএসএফকে অনেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হয় সেজন্য সবধরণের প্রযুক্তিগত ব্যবস্থা করেছে সরকার। বিশ্বের সাথে তাল মিলিয়ে এসএসএফকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। অপরাধের ধরণ জেনে সেটা দমনের জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবস্থা করেছে সরকার। এসএসএফ সদস্যদের জন্য নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

 

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২০ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। বিশ্বের উন্নত দেশগুলোর করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে। দেশের মানুষের খাবার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা ও শিক্ষার ব্যবস্থা করছে সরকার। সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি। সকলকে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সূত্র: ডিবিসি নিউজ





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...