অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৩৯

remove_red_eye

৫৩৮




ইসরাফিল নাঈম, চরফ্যাশন ॥ আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চরফ্যাশন সরকারী কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদরাসার চেয়ারম্যান অধ্যাপক মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাসন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মীর মো: শরীফ হোসেন, সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তারা কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত,কবিতা আবৃত্তি উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...