লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪১
৩৭৮
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় অসহায় এবং দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে ওই সংগঠনটির পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাবলম্বী করণ প্রকল্প ‘সূচনা’ এর আওতায় প্রাথমিক পর্যায়ে ২১টি পরিবারকে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে ১৪টি পরিবারকে ১টি করে ছাগল, একজনকে ভ্যানগাড়ি, স্টলসহ ৪জনকে মুদি দোকান, ১জনকে অটোরিকশার ৫টি ব্যাটারি এবং এক নারীকে টেইলার্সের কাপড় উপহার দেওয়া হয়। বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস খানের সঞ্চালনায় এ সময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মুজাম্মেল হক, হাফিজ আহমেদ ও জয়নাল আবেদিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লাহ এবং গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হকারী শিক্ষক মহসিন কবিরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ সাধারণত জনসেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে সেবামূলক ও সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড গঠন করা হয়েছে।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত