অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : মেজর হাফিজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৩৯৩

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের  সাবেক সাংসদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)  বলেছেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে ড. ইউনুসের নেতৃত্বে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে হবে। যেখানে সবাই যারযার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। ১৯৭১ এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে।  ৭১ সালে যুদ্ধ করেছি এমন একটি রাস্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে কোন বৈষম্য থাকবে না। সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দু:খের বিষয় হলেও সত্য, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ( উচ্চ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিদেশ শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক) ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ। তিনি বলেন, আমরা ছাত্রদেরকে অভিনন্দন জানাই তারা দু:শাসন মুক্ত করার জন্য বলিষ্ট ভুমিকা রেখেছেন। এখন তাদেরকে পড়ালেখায় ফিরে যেতে হবে। শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন একটি দ্বার উম্মেচিত হয়েছে। কিন্তু বর্তমানে সমাজে নানা ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নিবে আমরা তা চাই না। আশা করছি বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। বর্তমান সরকার দেশ পরিচালনা করার অতীতের কোনো অভিজ্ঞতা নেই, তবুও আশা করবো তারা দেশের রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করবে। মেজর হাফিজ আরো বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতর ঘোরতর অবনতি হয়েছে। দ্রব্যমূল্যে জনগনের ক্রয়সীমার উর্ধ্বে চলে গিয়েছে। আমরা আশা করি সরকার দ্রুত দ্রব্যমূল্য জনগনের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করবেন। আমরা আরোও আশা করি সরকার দ্রুত নির্বাচন করার দিকে মনোযোগ দিবেন। আমরা একটা সুন্দর ও সুষ্ঠ নির্বাচন চাই। যখন অনির্বাচিত সরকার থাকে তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এজন্য এই সরকারকে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে পুলিশবাহিনী মোটেও জনগনের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষ্যে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরো একটিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব আরো ভালোভাবে পালন করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।  ক্যারিয়ার গাইডলাইন সেমিনারে  ইঞ্জিনিয়ার মো. বোরহার উদ্দিন এর সভাপতিত্বে এ সময় আলোচক হিসেবে আলোচনা করেন গ্লোবাল ইউথ পার্লামেন্টের সার্ক রিজিওয়ান ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল হাই, তুর্কি টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ করসপনন্ডেন্ট মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হকসহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...