লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৮
৩১১
আকবর জুয়েল, লালমোহন : "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির" মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল "ইউরো বাংলা টাইমস" এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
ইউরোপে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদান রাখায় তাঁকে মাতৃভাষা পদক-২০২৫ এ মনোনীত করে মানবাধিকার সংগঠনটি।
৯ ফেব্রুয়ারি (রবিবার) হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম.এম ইকবাল (আলমগীর) স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়। আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাহবুবুর রহমান কে "মাতৃভাষা পদক-২৫" এ ভূষিত করা হবে।
মাহবুবুর রহমান ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান। সুদূর অস্ট্রিয়ায় জীবনযাপন করলে বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ইউরোপসহ বিশ্বের বুকে তুলে ধরার প্রয়াসে নিজের সম্পাদনায় বাংলা ভাষায় প্রকাশ করছেন "ইউরো বাংলা টাইমস"।
ইউরোপে বাংলাভাষী গণমাধ্যমকর্মীদের সংগঠন "অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব" র সভাপতি এবং ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন"র প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান।
এদিকে মাতৃভাষা পদক-২০২৫ এ মনোনীত হওয়ায় মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত