বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৯ রাত ১১:১৫
৯৬৬
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা থেকে ২৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ কারন্টজাল ও সুতার জাল, মা ইলিশ উদ্ধার করে জব্ধ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ জেলেকে জেল জরিমানা প্রদান করা হয় ও অপ্রপ্ত এক শিশুকে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ভোলা নৌ থানা পুলিশের ওসি সুজন চন্দ্র পাল জানান, সোমবার রাত ১ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত মৎস্য বিভাগ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে ভোলা সদরের মেঘনা নদীর কাঠির মাথা,মাঝের চরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় ১৬ জেলেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার সুতার জালসহ ১০০ কেজি মাছসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন ৪ জনকে ১ বছর কারাদন্ড,১১ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১ জনের বয়ষ কম হওয়ায় তাকে মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয়। এছাড়া জব্ধকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছ দুস্থদের মাঝে বিক্রি করা হয়। অপর দিকে
বোরহানউদ্দিন প্রতিনিধি জানান, ভোলা বোরহানউদ্দিনে সীমান্তবর্তী মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের মধ্যে ১১ জেলেকে মোবাইল কোর্টে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খালেদা খাতুন রেখা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার দিনে ও রাতে মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহি কর্মকর্তা খালেদা খাতুন রেখা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন থানা পুলিশের সহযোগিতায় ১৩ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ১১ জেলেকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। তারা হলেন, নজরুল (২৮), আইয়বু আলী (২৮), কবির (২৮), সুমন (২৭), বাহার (২৩), সালাউদ্দিন (৩৫), আলামিন (৩২), রাকিব (২৪), রাসেল (২৫), আকবর (২০), শরীফ (২০)। এছাড়া শাকিব (১২) ও সাইদুল (১২) উভয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫টি মাছ ধরার নৌকা ও প্রায় ২৫০০ মি: জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।
এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন সত্ব্যতা স্বীকার করেন বলেন, মা ইলিশ রক্ষায় মেঘনা ও তেতুঁলিয়া নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক