অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় আরেক ডাক্তারসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ১৪০


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৬ই জুন ২০২০ সকাল ০৮:১১

remove_red_eye

১৩৩৮

অচিন্ত্য মজুমদার :: ভোলার চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সের আরো এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪০ জনে। আজ সোমবার বিকেলে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, এনিয়ে জেলায় ৭ চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। এদের মধ্যে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ চিকিৎসক ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ চিকিৎসক রয়েছে। এছাড়া জেলার ৭ উপজেলায় দুই নার্সসহ আরো ১৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ৯৫ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৫৮ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ২ হাজার ৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪১৭ জনের। এর মধ্যে ২ হাজার ২৭৮ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৩৯ জনের পজেটিভ আসে।

 





আরও...