অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গনপিটুনিতে দুই যুবকের মৃত্যু

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১৮

remove_red_eye

৩৪১

ফখরে আজম পলাশ,তজুমদ্দিন ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে  ধরা পড়ে গনপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে তজুমদ্দিনের  সোনাপুর ইউনুয়নের ৭ নং ওয়ার্ডের চাপড়ি গ্রামে ভূঁইয়া বাড়ির দরজায় । তজুমদ্দিন থানার ওসি এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তজুমদ্দিনের চাপড়ি গ্রামে  রাত সাড়ে ৩ টার দিকে আব্দুল খালেকের গোয়াল ঘরে ডুকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে এলকাবাসী ধাওয়া দিলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজায় জামে মসজিদের মাঠে অভিযুক্ত চোর মোঃ নয়ন (৩০) ও আমির হোসেন (২৭) কে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে ভোর ৪টায় সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করেন। নিহত দুই যুবক হলেন, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মোঃ নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।

তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,  সুরতহাল শেষ ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়।এ ব্যাপারে তজুমদ্দিন থানায় আইনগত ব্যবস্থা মামলা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...