তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১৮
৩১৮
ফখরে আজম পলাশ,তজুমদ্দিন ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে ধরা পড়ে গনপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে তজুমদ্দিনের সোনাপুর ইউনুয়নের ৭ নং ওয়ার্ডের চাপড়ি গ্রামে ভূঁইয়া বাড়ির দরজায় । তজুমদ্দিন থানার ওসি এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তজুমদ্দিনের চাপড়ি গ্রামে রাত সাড়ে ৩ টার দিকে আব্দুল খালেকের গোয়াল ঘরে ডুকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে এলকাবাসী ধাওয়া দিলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজায় জামে মসজিদের মাঠে অভিযুক্ত চোর মোঃ নয়ন (৩০) ও আমির হোসেন (২৭) কে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে ভোর ৪টায় সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করেন। নিহত দুই যুবক হলেন, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মোঃ নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।
তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সুরতহাল শেষ ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়।এ ব্যাপারে তজুমদ্দিন থানায় আইনগত ব্যবস্থা মামলা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক