অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখানে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২০ সকাল ০৮:৩৮

remove_red_eye

৮৪৬

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে সোমবার দুপুরে ঘরের ভেতর থেকে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আসিফ (১১) নামে ওই শিশু উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোলার বাড়ির মৃত নুরউদ্দিনের ছেলে। সে বাড়ির পাশর্^বর্তী একই ইউনয়নের ৬ নং ওয়ার্ডে তার নানীর বাড়িতে থাকতো। তার বৃদ্ধা নানী হাজেরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা চালায়। প্রতিদিনের ন্যায় হাজেরা সোমবার সকালে নিজে খেয়ে ও নাতি আসিফকে খাইয়ে তাকে ঘরে রেখে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ে। দুপুর সাড়ে বারোটায় হাজেরা ভিক্ষাবৃত্তি থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে নাতি আসিফকে ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদেরকে ডেকে ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে গলায় লুঙ্গি পেঁচানো ঝুলন্ত অবস্থায় আসিফের লাশ উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদরে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...