বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩
৩৪৯
পরীক্ষা শুরুর তারিখ অপরিবর্তিত রেখে চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে।
গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তাতে ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
প্রথম প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। এ বিষয়ের পরীক্ষাটি ১৩ এপ্রিল হওয়ার কথা ছিল।
বৈসাবি উৎসব উপলক্ষে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
সংশোধিত রুটিনে আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
অন্যদিকে, আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করে বুধবার সূচি প্রকাশ করা হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক