বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:০৮
৪৮৮
মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী লঞ্চ যোগে শিক্ষার্থীদের নিয়ে হিজলা-উলানিয়ার বিভিন্ন দর্শণীয় স্থান পরিদর্শন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় কন্দকপুর কোড়ালিয়া স্কুল সংলগ্ন থেকে লঞ্চ ছেড়ে বেলা ১১ টায় হিজলার আলীগঞ্জ ঘাটে নেমে দেড়ঘণ্টা ব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাফেরা করে। আবার সেখান থেকে ফিরে এসে প্রাচীণের নিদর্শন উলানিয়া মিয়া বাড়ী, উলানিয়া বাজার, উলানিয়া স্কুল ঘুরে দুপুরের খাবার শেষ করে, বিকাল সাড়ে তিনটায় সময়ে, রাজাপুরের উদ্দেশ্য ছেড়ে আসা হয়। দিনব্যাপী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে লঞ্চে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও পরিবেশন ও দর্শনীয় স্থান ঘুরে উপভোগ করেছে, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ইয়াসমিন এর পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো:সিরাজুল ইসলাম শাওন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:কবির উদ্দিন, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমান, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো: সালাউদ্দিন। ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হাসনাত তসলিম, মাওলানা মোঃ আবদুস সাত্তার,মো: ছায়েদ, মো: জুলাস, আলী, আব্দুল জলিল মাস্টার, মো' মুনিরুল ইসলাম, মোঃ ইয়াসিন, ওমর ফারুক, কন্দকপুর প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আবুল বাশার মোঃ মহিউদ্দিন, দিপাঙ্কর রায়, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের বিএনপি'র সভাপতি ও সমাজ সেবক মো: মাইনউদ্দিন দফাদার, ব্যবসায়ী আব্দুর রহমান হাওলাদার, ভোলা জার্নালিস্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত