অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মাহবুবুর রহমানকে ন্যাশলাল ডেইলি'স রিপোর্টার্স'র সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০১:২৪

remove_red_eye

৩৩৪

আকবর জুয়েল, লালমোহন: অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত "ইউরো বাংলা টাইমস" এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কে সংবর্ধনা দিয়েছে ভোলার লালমোহন ন্যাশনাল ডেইলি রিপোর্টার্স। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গণমাধ্যমকর্মীদের সংগঠনটি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদকে ভূষিত হওয়ায় লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গণমাধ্যমকর্মীরা। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন। ইউরো বাংলা টাইমস ভোলা জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এসবি মিলন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি, মানবজমিন প্রতিনিধি হোসেন পিন্টু, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইউসুফ আহমেদসহ উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...