অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২:০৭

remove_red_eye

৫১৮

এম এ হালিম তজুমদ্দিন থেকে: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিকাল ৩ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদ এর হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ এর সভাপতিত্বে জেলা উপজেলা সম্মেলন-২০২৫ সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ‎ ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা গোলাম মোরশেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মানজুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমেদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ইলিয়াছ মাহমুদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি মুফতি হোসাইন আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি জুবায়ের আহমেদ,সহ সভাপতি হাসনাইন আহমেদ,সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ সকল অঙ্গসংগঠনের দায়িত্বশীলরা। ‎ ‎ ‎উক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সম্মেলনে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ও ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা গোলাম মোরশেদ। ‎

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হজরত মাওলানা মুফতি জাফর আহমেদ, সিনিয়র সহসভাপতি হিসেবে আলহাজ্ব হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাওলানা সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা ইলিয়াছ মাহমুদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। ‎ ‎উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা গোলাম মোরশেদ। উপজেলা সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়ন, ওয়ার্ড এর সদস্য, দায়িত্বশীলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা সম্মেলন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদ এর ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি লোকমান হোসাইন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...