অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের বিক্ষোভ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৫৯

remove_red_eye

৩৬২

ইসরাফিল নাঈম, চরফ্যাশন: মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পর চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চরফ্যাশন পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে করে ন্যাশনাল ব্যাংকের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহেরী ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
 
বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামী'র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রমজানে দিনের বেলা চরফ্যাশনের সকল হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সমাজে অশ্লীলতা বন্ধ করতে হবে। কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করবেন না, যেটি মুসলমানদের ইমান আকিদার বিরুদ্ধে যায়।
 
এসময় পৌর আমীর অধ্যাপক মামুন আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, ভোলা জেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর-রশিদ।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...