অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বই বিতরণ নিয়ে দুই পক্ষের শিক্ষকদের হাতাহাতি ৭দিনেও সমাঝোতা হয়নি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৫ বিকাল ০৩:২৩

remove_red_eye

২৭৩

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে ইবতেদায়ী মাদ্রাসার বই বিতরণকে কেন্দ্র করে দুই  পক্ষের শিক্ষকদের মধ্যে  হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার ৭দিনে  অতিবাহিত হলেও বিষয়টির  সমঝোতা হয়নি। ফলে এ নিয়ে দুই  পক্ষের মধ্যে ক্ষোভ  বিরাজ করছে।  
জানা গেছে ২৫ ফেব্রুয়ারি  চরফ্যাশন উপজেলার বিআরডিবি মোড়ে ইবতেদায়ী মাদ্রাসার বই বিতরণকালে দুই পক্ষের শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
চরফকিরা এছহাকিয়া স্বতন্ত্র  ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম বলেন,মাদ্রাসার বই বিতরণকালে চর আইচা সাফিয়া উলুম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক  মো. নোমান বই বিতরণে একশ টাকা করে চাঁদা আদায় করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে বই না দেয়ার হুমকি দেয় নোমান। এসময় আমার মোবাইলে তাদের চাঁদা উত্তলনের ভিডিও ধারণ করায় শিক্ষক নোমান ও শাহাবুদ্দিন আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে  জখম করে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী আবিদ ও মামুন জানান,বই বিতরণকে কেন্দ্র করে তিন শিক্ষকের হাতাহাতির ঘটনা দেখে আমরা ছাড়িয়ে দিতে গেলে শাহাবুদ্দিন নিজেকে জুলাই অভ্যুত্থান আন্দোলনের সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে আমাদেরকেও মারধর করে। একই সঙ্গে হাফেজ নোমান আমাদের মারধর  করতে গিয়ে দুলারহাট সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়ে আমাদের দেখে নেয়ার হুমকি দেন।
তবে মারধরের কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে হাফেজ নোমান ও শাহাবুদ্দিন বলেন,আবিদ ও মামুন নামের দুই ব্যক্তি আমাদের লাঠিসোঁটা ও হকিস্টিক দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করেছেন। আমরা শিক্ষা অফিসের খলিল স্যারের কাছে বিষয়টি জানিয়েছি, কিন্তু তিনি বিষয়টি সমঝোতা করে দেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ খলিলুর রহমান জানান শিক্ষকদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে শুনেছি এ বিষয়ে ফয়সালার জন্য কেউ আমার কাছে আসেনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...