অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও ইমামদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৫ বিকাল ০৩:৩৯

remove_red_eye

৩৪৯

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় রমজানে পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও ইমামদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর ১১ টায় উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অনুরোধসহ হোটেল মালিকরা বাসী খাবার বিক্রি না করতে বলেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। এর ব্যতয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন বলে হুশিয়ারী দেন ইউএনও।
এছাড়াও সভায় ব্যবসায়ীদের রাতে ও দিনে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির। রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল আরও বৃদ্ধি করা হবে জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা থানার ওসি আহসান কবির, উপজেলা নৌ-কন্টিজেন্ট কমান্ডার মোঃ আশফাক, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডাঃ কামাল উদ্দিন, মনপুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমীর মাও. আমিনুল ইসলাম জসিম, হাজিরহাট বাজার ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ বেলায়াত হোসেন ও ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ মফিজ সহ অন্যান্য মসজিদের ইমামরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...