অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় দুই সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৪২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় দুই পত্রিকার সম্পাদক হামলার শিকার হয়েছে । সাংবাদিকদের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আজ মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯টার দিকে ভোলা সদর উপজেলার শহরের শীশমহল গলি সংলগ্ন খালপাড় রোডে।  আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমসের প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল 'ভোলা প্রকাশ'এর সম্পাদক বিজয় বাইন। আহতরা বর্তমানে ভোলার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় ৪জনের নামেসহ মোট ২৫জনকে আসামী করে মামলা দেওয়া হয়েছে।
আহত সাংবাদিকেরা জানান, ভোলার খালপাড় সড়কের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দুই ভাই মো. কালীমুল্লাহ ও তার ভাই মো. হাবিবুল্লাহ খোকনের মধ্যে র্দীঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত কয়েক বছর চাউল ব্যবসায়ী কালিমুল্লাহ অংশীদারদের ঠকিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তাঁর ভাই হাবিবুল্লাহ সোমবার রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগায়। মঙ্গলবার সকালের দিকে কালিমুল্লাহ ওই ব্যবসাপ্রতিষ্ঠানের লাগানো তালা ভেঙে পুনরায় দখল নিতে গেলে দুই ভাইয়ের পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে সংঘর্ষে লিপ্ত কালিমুল্লার লোকজন সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় দুটি ক্যামেরা ছিনিয়েছে নেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ব্যাপারে কালিমুল্লাহ সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাহাদাৎ মো হাচনাইন পাভেজ সাংবাদিকদের জানান,ওই ঘটনায় তারা অভিযোগ পেয়েছেন। মামলা রুজুর প্রকৃয়া চলছে।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ভোলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ ভোলার সকল সাংবাদিক।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...