অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন ও তজুমদ্দিন এ ৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৫ বিকাল ০৪:১৫

remove_red_eye

২৬০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনা পরিবার ও আওয়ামী লীগের সাবেক এমপি, এমপির স্ত্রী ও আওয়ামী লীগ নেতার নামে নামকরণ করা ছিল বিদ্যালয়গুলো। নাম পরিবর্তনের পরিপত্র জারি করে চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২ মার্চ) দেওয়া এ আদেশে ভোলার ৭টিসহ সারা দেশে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের কথা বলা হয়।

লালমোহনের বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ নূরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরাজগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমাগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রমাগঞ্জ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন ইউনিয়নে পূর্ব ফুলবাগিচা ফারজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে। 

একই সংসদীয় আসনের তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে। 

লালমোহন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিত দেবনাথ জানান, নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। বিদ্যালয়গুলোর সাইনবোর্ড নতুন নামে করার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...