দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জুন ২০২০ সন্ধ্যা ০৬:৩৪
১২০৮
দৌলতখান প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভোলার দৌলতখানে সচেতনতায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন চিলেকোঠা। সামাজিক দূরত্ব মেনে চলা ও সাবান দিয়ে হাত ধোয়াসহ মুখে মাস্ক ব্যবহার করা এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সাধারণ মানুষকে আহবান জানান তারা।
চিলেকোঠার দৌলতখানের একদল তরুণ যুবক প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরশহরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের পাশাপাশি এ সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যান।
বুধবার (১৭জুন) এবিষয়ে চিলেকোঠার দৌলতখান টিম প্রধান নাজিম জানান, দেশের এমন ক্লান্তিলগ্নে মানুষ যেনো এগিয়ে আসে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিঃস্বার্থে টিম চিলোকোঠা সর্বক্ষণ কাজ করে যাচ্ছে। দেশের মানুষ ভালো থাকুক এই স্বপ্ন ও আশাকে পুঁজি করে নিজের ভিতরে এক দুর্বার শক্তি সঞ্চারিত করে দৃঢ় চিত্তে সকল দূর্যোগে মানুষের পাশে থাকবে চিলেকোঠা টিম।
তিনি আরও বলেন, আমাদের দৌলতখানে টিম চিলেকোঠায় ১৩ জন সদস্য রয়েছে। আমরা সবাই স্টুডেন্ট। আমাদের নিজের খরচে সচেতনতার পাশাপাশি গরীব ও অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছি।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ বলেন, সেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠা যেভাবে কাজ করে যাচ্ছে, এটা সত্যিই প্রশংসার দাবীদার।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত