অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে স্বামী -স্ত্রী আহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মার্চ ২০২৫ বিকাল ০৫:১২

remove_red_eye

১৮৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন  উপজেলার ধলীগৌর নগর ইউনিয়ন চর কালাচাঁদ ১নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে এক দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ধলীগৌর নগর ইউনিয়নের চর কালাচাঁদ ১নং ওয়ার্ডের নাছির মাওলানার বাড়িতে  এ ঘটনা ঘটে। 
 
এবিষয়ে ভুক্তভোগী মো. রফিক অভিযোগ করে বলেন, আমাদের সঙ্গে একই এলাকার মো. সাইদুল হক গংদের সাথে মৌজা: চর কালাচাঁদ জেএল নং ৩৩ বিএস খতিয়া নং ১৬২/ ৪৩৩/৯৩০/১৫১৯ এর দাগভূক্ত ৪০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে এ  বিষয় নিয়ে একাধিক বার বিচার ফায়সালা ও হয়েছে। কিন্তু তারা তা মানে না। এর আগেও তারা আমাদেরকে একাধিক বার মারধর ও গাছ কেটে নিয়ে গেছ তখন আমরা লালমোহন থানায় জিডি করেছি। আজ সকালে আমি আমাদের বাগানে নারিকেল পারতে গেলে কামাল,নুরনবী,কাজল, বাদশা,হেলাল,লতিফ,
সাইদুল হক,কুলসুম, জান্নাত,পিয়ারাসহ একাধিক বহিরাগত লোক নিয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে নীলফুলা ও জখম করে। আমার ডাক চিৎকার শুনে আমার স্ত্রী আমাকে উদ্ধার করতে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে তার পরনের শাড়ি ছিরে ফেলে। আমাদের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে উদ্ধার করে লালমোহন স্বাহ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমরা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। সুস্থ হয়ে আইনের সাহায্য নিব।
আমরা উক্ত ঘটনার ন্যার বিচার দাবি করছি। এবিষয়ে অভিযুক্ত কামালের মুঠোফোনে একাধিকবার কল করলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।     
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...