চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই মার্চ ২০২৫ বিকাল ০৫:১৪
২৯৭
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : আধিপত্য বিস্তারে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল ও শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় ইউনিয়নটির চেয়ারম্যান বাজারে এঘটনা ঘটে। হামলায় আহত ৪জনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। আহতরা হলেন আব্দুর রহমান, বেলাল, রাকিব ও জসিম। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক বিডিআর মনির অভিযোগ করে বলেন, ৮শতাংশ জমি নিয়ে সিরাজ নামের জনৈক ব্যাক্তির সঙ্গে তার বিরোধ চলমান। কিন্তু শ্রমিক দলের সাবেক সভাপতি শাহীন এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য অবৈধ অর্থের বিনিময়ে তার সমর্থিত সন্ত্রাসীদের নিয়ে সিরাজের পক্ষে নেতৃত্ব দিয়ে সুমন, সোহেল, জামাল দফাদারসহ ৩৫ জনের একটি গুন্ডা বাহিনী নিয়ে ইউনিয়ন যুবদলের কার্যালয় ভাংচুর করে এবং অস্ত্রসস্ত্রসহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলায় চালিয়ে ৩০জন নেতাকর্মীকে আহত করেছেন বলে তিনি দাবী করেছেন।
হামলার অভিযোগ অস্বীকার করে শাহীন বলেন, মনিরের সঙ্গে আমার কোন ব্যক্তিগত বিরোধ নেই। মনির অতিরঞ্জিত করে একারণে স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পরেছে। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই সে আমাদের বিরুদ্ধে অপ-প্রচার করছে।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এবিষয়ে কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক