অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আন্ত:জেলা ডাকাত ও চোর চক্রের আটক ১১

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৯

remove_red_eye

৪১১

আকবর জুয়েল, লালমোহন: লালমোহন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা গরু চোর, ডাকাত ও ছিনতাই চক্রের ১১জনকে আটক করেছে। এসময় চোরাইকৃত ৫টি গরু উদ্ধার করা হয়। শনিবার (০৮ মার্চ) সকালে আটককৃত ১১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. বাবুল আক্তার। এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।  প্রেস ব্রিফিংয়ে মো. বাবুল আক্তার জানান, গত ২মার্চ দিবাগত রাতে লালমোহন উপজেলার চরকচুয়াখালী থেকে মো. জাকির মাঝি ও তার আত্নীয়ের গরুর খোয়ার থেকে ১৬টি গরু লুটকরে নিয়ে যায় ডাকাত দল। ৩ মার্চ জাকির মাঝি লালমোহন থানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও অন্যান্য অফিসার ফোর্সগণ তথ্য প্রযুক্তি ও  বিভিন্ন সোর্সের মাধ্যমে বরিশাল শহর, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝেরচর এলাকায় অভিযান পরিচালনা করে মূল অপরাধী চক্রের সক্রিয় সদস্য মো. নুরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাঈনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০), আবু তাহের (৪৭) দের আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাদীর এজাহারে বর্নিত ০৫ টি গরু ৭মার্চ বাউফল উপজেলার মাঝের চরের সাহাবুদ্দিন মেম্বরে খোয়ার হতে সহযোগি অপরাধী  নিজাম (৪২), মাজাহারুল হাওলাদার (৩৪), ইসমাত হোসেন (১৯), রেজাউল সরদার (৪৫), জাকির হাওলাদার (৫২), তোফাজ্জল ফরাজী (৫৫) দের থেকে উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার জানান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলে আন্তঃ জেলা গরু চোর, ডাকাত, ছিনতাই দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
 
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...