অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৫০

remove_red_eye

৩৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।“অধিকার,সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৮ মার্চ, ২০২৫ শনিবার সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদে মানুষের জন্য ফাউন্ডেশন এর আয়োজনে ঈজঊঅ (ক্রিয়া) প্রকল্পের এর আওতায়  গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দিবসটির আয়োজন করে। আযোজনের মধ্যে ছিলো র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হান-উজ্জামান,
ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন জনাব ডা. মোসাঃ নাজনীন, বোরহানউদ্দিন উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব চামেলী বেগম, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের শরীর র্চচা শিক্ষিকা ইসরাত জাহান বনি। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন গ্রুপের সদস্যবৃন্দ ও অত্র এলাকার কিশোর, কিশোরী,যুবক-যুবতী,নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ।
উপস্থিত বক্তারা বলেন, সমাজে পুরুষের প্রাধান্য,নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি,নারীর মতামতকে কম গুরুত্ব দেয়া,আইন প্রয়োগে পুরুষতান্ত্রিক মানসিকতা,বাল্যবিয়ে,যৌতুক,বহুবিয়ে,নারীর পরনির্ভরশীলতা ও মাদকাসক্ত এর কারণে নারী নির্য়াতন বা নারীর প্রতি সহিংসতা বাড়ে । বক্তরা মনে করেন নারীর প্রতি সংঘঠিত অত্যাচার, নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা সহজ নয়। তবে অসম্বব নয়।। আসুন নিজে পাল্টাই, দূঢ়তার সাথে মোকাবেলা করি। পড়ে অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...