অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দুই সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা: র‍্যাবের অভিযানে আটক-৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৫৭

remove_red_eye

৩২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত মামলার ৩ আসামীকে র‍্যাব গ্রেফতার করেছে। আজ শনিবার ভোর রাতে চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের র‍্যাব-৮ এর সদস্যরা  তাদের আটক করে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র‍্যাবের একটি দল আসামীদের অবস্থান সনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মামলার ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২ নং আসামী মোঃ হাবিবউল্লাহ খোকন ও ৪ নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করে।  পরে আসামীদের  আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৪  মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলায় স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন আহত হন। পরে তাদের গুরুতর অবস্থায় ভোলা হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...