অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে ফারুক ক্যাশিয়ারের বিরুদ্ধে প্রতারণা অভিযোগে সংবাদ সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৮

remove_red_eye

৩৯৩

স্টাফ রিপোর্টার: ভোলার তজুমদ্দিনে জমি বেচা-কেনার বায়না পত্রের সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে ফারুক ক্যাশিয়ার নামের এক সরকারি কর্মচারীর প্রতারণার বিচার ও টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। ফারুক ক্যাশিয়ার তজুমদ্দিন হাসপাতালে কর্মরত ছিলেন, বর্তমানে বদলী হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব রক্ষণ (একাউন্টেন্ড) পদে কর্মরত আছেন। শনিবার (৮ মার্চ) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ব্যবসায়ী আঃ মতিন জানান, ২০২১ সালে এ্যাডভোকেট মোজাম্মেল হকের কাছে ২০০ শতক জমি ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা দরদাম চূড়ান্ত হয়। উকিল সাহেব ফোন করে তার খালাতো ভাই ফারুক ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিতে বলেন। পরে দলিল লেখক সিরাজ পাটওয়ারীসহ নুরুজ্জামান মাস্টার ও লিটন মহাজনের মোকাবেলা ৫ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করি। বাকী টাকা জোগাড় করে উকিল সাহেবকে জমি দলিল দিতে বললে ফারুক ক্যাশিয়ারের কাছে জমা দেওয়া টাকা পায়নি বলে জানান। আঃ মতিন আরো জানান, ফারুক ক্যাশিয়ারের কাছে জমা টাকা ফেরত চাইলে তখন লিটন মহাজন ও মনির শিকদারকে দিয়ে আমাকে হুমকি ও ভয়ভীতি দেখান। আমি কলেজের কাছে বালি উত্তোলনের জন্য জমি প্রস্তুত করলে লিটন মহাজন বাঁধা দেয়। এক পর্যায়ে লিটন মহাজন আমার দোকানে এসে পিস্তল ঠেকিয়ে ৩ লক্ষ টাকা নিয়ে যায়। এদের ভয়ে কেহ প্রতিবাদ করার সাহস করেনি। তাদের অত্যাচারে আমি ব্যবসা বাদ দিয়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হই। আমি ৫ আগস্টের পর দেশে ফিরে এসে এসব ঘটনার বিচার দাবী করছি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...