বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ রাত ১১:২৭
৪০০
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে প্রশাসন কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণে অনুমোদনবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করে। ওই সময় প্রশাসন সংশ্লিষ্ট আইনে ইট ভাটা বন্ধ করে দেয়াসহ ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। শনিবার দুপুরে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি হাকিম মেহেদি হাসান ওই অভিযান পরিচালনা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার দেউলা ইউনিয়নের বড়পাতা গ্রামে মো.ইসমাইল হোসেনের মালিকাধীন এমবিআই ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি হাকিম মেহেদি হাসান কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই সময় ফায়ার সার্ভিসকে ধ্বংসের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।
বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারি কমিশনার(ভূমি)মেহেদি হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য গত শুক্রবার উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান-উজ্জামান কাচিয়া ইউনিয়নের অনুমোদনবিহীন মোল্লা ব্রিক্সস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ ইটভাটা বন্ধ করে দেন। এছাড়া গত মঙ্গলবার সহকারি
কমিশনার(ভূমি) মেহেদি হাসান পক্ষিয়া ইউনিয়নের বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা বন্ধ করে দেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক