অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ইটভাটায় অভিযানে ভাটা বন্ধ : জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ রাত ১১:২৭

remove_red_eye

৪২১

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে প্রশাসন কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণে অনুমোদনবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করে। ওই সময় প্রশাসন সংশ্লিষ্ট আইনে ইট ভাটা বন্ধ করে দেয়াসহ ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। শনিবার দুপুরে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি হাকিম মেহেদি হাসান ওই অভিযান পরিচালনা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার দেউলা ইউনিয়নের বড়পাতা গ্রামে  মো.ইসমাইল হোসেনের মালিকাধীন এমবিআই ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি হাকিম মেহেদি হাসান কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই সময় ফায়ার সার্ভিসকে ধ্বংসের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।
বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারি কমিশনার(ভূমি)মেহেদি হাসান জানান, জনস্বার্থে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য গত শুক্রবার উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান-উজ্জামান কাচিয়া ইউনিয়নের অনুমোদনবিহীন মোল্লা ব্রিক্সস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে  ৫০ হাজার টাকা জরিমানাসহ ইটভাটা বন্ধ করে দেন। এছাড়া গত মঙ্গলবার সহকারি
কমিশনার(ভূমি) মেহেদি হাসান পক্ষিয়া ইউনিয়নের বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা  বন্ধ করে দেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...