বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৫ সকাল ১০:২৫
২৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএনপি অফিস ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামীদের জামিন না মঞ্জুর করেন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ভাংচুরের ঘটনায় প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন তারা। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৮ জন আসামী রবিবার (৯ মার্চ) ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ঘটনার সাথে আসামীরা সম্পৃক্ত না থাকায় তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানী শেষে আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং বাকী ১৬ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান । আসামিরা হলেন, কামাল হোসেন,সেলিম চৌধুরী,মোহাম্মদ আলী জিন্নাহ,সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ,সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন,সাবেক কমিশনার শাহে আলম,সাবেক কাউন্সিলার আতিকুর রহমান,আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার,আবুল কাশেম,জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন,রুহুল আমিন কুট্রি,মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান,মো: জাকির হোসেন।
আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষে মামলার শুনানিতে আরো অংশ নেয় এ্যাডভোকেট মাহবুব হক লিটু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ,এ্যাডভোকেট স্বপন,এ্যাডভোকেট নুরনবি, এ্যাডভোকেট সোয়াইব হোসেন মামুন,এ্যাডভোকেট কিরন তালুকদার,এ্যাডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত