অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ছাত্র জনতার সংগ্রাম ম্লান হতে দেয়া যাবে না : নাজিম উদ্দিন আলম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৫ রাত ১১:৩৯

remove_red_eye

৬৫০

চরফ্যাসনে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠান

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন ॥ চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য ও চরফ্যাশন উপজেলা  বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আলম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামকে ম্লান হতে দেয়া যাবে না। আমি চাই চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে। আমি চাইনা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যা করেছে আমার লোকেরা তা করে আওয়ামী লীগ যে পরিনতি ভোগ করেছে সে পরিনতি ভোগ করুক।
রবিবার বিআরডিবি সড়কে অবস্থিত  নাজিম উদ্দীন আলমের বাসভবনে উপজেলা  বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
দলীয় নেতাকর্মীদের  হুঁশিয়ারি দিয়ে নাজিম উদ্দিন আলম আরো বলেছেন,আপনারা দলীয়  হাই কমান্ডের সিদ্ধান্ত  মেনে চলবেন। কেউ যদি দলীয় সিদ্ধান্ত  অমান্য করেন, নিরীহ মানুষকে হয়রানি করেন আমি তাদেরকে পুলিশ, সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করাবো। তিনি তার বক্তব্যে  জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের সুস্থতা কামনা করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, জামায়াত নেতা হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ  হোসেন সেলিম, যুবদল নেতা রিয়াদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, ছাত্রদলের সাবেক সভাপতি আলী মুরতজাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আসলামী।
 পরে অনুষ্ঠানে আগত লোকজনের মধ্যে ইফতার সামগ্রী  বিতরণ করা হয়।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...