অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ইটভাটায় অভিযানে ১ সপ্তাহে ৫ ভাটা বন্ধ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ সকাল ১১:০৬

remove_red_eye

৪১৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে প্রশাসনের অনুমোদনবিহীন ইটভাটায় সাঁড়াশি অভিযানে ১ সপ্তাহে ৫ ভাটা বন্ধ করেছে। সোমবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি হাকিম রায়হান-উজ্জামান টবগী ইউনিয়নের এএইচটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। ওই সময় প্রশাসন সংশ্লিষ্ট আইনে ইট ভাটা বন্ধ করে দেয়াসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণে অনুমোদনবিহীন ইটভাটায় প্রশাসন অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার টবগী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মো. কামালউদ্দিনের মালিকানাধীন এএইচটি ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি হাকিম রায়হান-উজ্জামান কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ওই সময় ফায়ার সার্ভিসকে ধ্বংসের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।
বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহি রায়হান-উজ্জামান জানান, এটা নিয়ে গত ১ সপ্তাহে ৫ অনুমোদনবিহীন ইটভাটা বন্ধ করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...