অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আলোচিত গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৫

remove_red_eye

৩৭৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় আলোচিত গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোঃ শরীফ (২১) কে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর রাতে র‌্যাব ৮ এর একটি টিম অভিযান চালিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পক্ষীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গত বছরের ৬ মার্চ রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ভদ্রপাড়া ৭ নং ওয়ার্ড এলাকার আজাহার মাষ্টার বাড়ীর উত্তর পাশের মেঘনা নদীর তীরে জোরপূর্বক ১৯ বছর বয়সী এক তরুণীকে ৫ জন মিলে গণধর্ষণ করা হয়।ওই সময় মোঃ শরীফ ধর্ষণের ভিডিও ধারন করে। ধর্ষণের ঘটনার প্রায় এক বছর পর ধর্ষিতা ভিকটিম এবং ভিকটিমের পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ধর্ষক মোঃ শরীফ (২১) তার মোবাইলে নিজের ফেইসবুক আইডি থেকে ভিডিও টি আপলোড করে। এতে করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ভাইরাল হয় । এ ঘটনার পর ভোলার দক্ষিন আইচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা করা হয়। (মামলা নং ৫,তারিখ ২৫.২.২৫)। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একটি টিম ভোলার বোরহানউদ্দিন উপজেলা পক্ষীয়া এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে মামলার আসামী মোঃ শরীফকে আটক করেন। আটককৃত আসামী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়ের দালালপুর এলাকার বাসিন্দা নূর আলমের ছেলে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...