অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশন বিকল্প জীবিকার জন্য ৫০ জেলে পেলেন বকনা বাছুর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৫ রাত ১১:০৫

remove_red_eye

৩০৫

চরফ্যাশন প্রতিনিধি : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে চরফ্যাশন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি । এই সময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এবং ডেইলি অবজারভার এর চর ফ্যাশন প্রতিনিধি শিপু ফরাজি । এ সময় নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগ চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরূপ উপজেলায় ৫০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, দেশেকে আজ বিশ্বদরবারে এগিয়ে নিতে সরা দেশের মত চরফ্যাশন উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন। চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ অভি, চরফ্যাশন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহেব চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সচিব গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি ও চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এবং ডেইলি অবজারভার এর চর ফ্যাশন প্রতিনিধি শিপু ফরাজি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে ৪২,৪৪ কেজি ওজনের গরু বিতরণ করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...