অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তিন ব্যাংকারসহ আরো ১৭ জন করোনা আক্রান্ত

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৮ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

১৪০৫

অচিন্ত্য মজুমদার :: ভোলায় তিন ব্যাংক কর্মকর্তা ও হাসপাতাল কার্যালয়ের প্রধান সহকারী সহ নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা মধ্যে সদর উপজেলার ১৪ জন, ২ জন বোরহানউদ্দিন উপজেলায় ও একজন দৌলতখান উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬৭ জনে। আজ বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

জানাযায়, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নারীসহ উত্তরা ব্যাংকের ২ কর্মকর্তা ও ভোলা জেনারেল হাসপাতাল কার্যালয়ের প্রধান সহাকারী ও দৌলতখান উপজেলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা রয়েছেন।    

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১২১ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮০ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৩ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৫১১ জনের। এর মধ্যে ২ হাজার ৩৪৪ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৬৭ জনের পজেটিভ আসে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...