অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অভয়াশ্রমে অভিযান ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৫ রাত ১১:২৬

remove_red_eye

৫১২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে অভয়াশ্রম অভিযানের মাধ্যমে অন্তত ৪০ লাখ টাকার মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২০ হাজার মিটার ধরাজাল এবং ১৬ হাজার মিটার টাইগার জাল রয়েছে। পরে রাতেই এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে ২০ কেজি জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির আরও দুই মণ মাছও জব্দ করা হয়। এসব মাছ স্থানীয় কয়েকটি এতিমখানাসহ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী নূরনবী ও অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...