অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে নানা বাড়ির প্রতিবেশির বাথরুমে ডেকে নিয়ে ৭বছরের শিশুকে ধর্ষণ পঞ্চাশোর্ধ বৃদ্ধের


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৫ রাত ০৮:৩৫

remove_red_eye

৩৯৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে নানা বাড়ির প্রতিবেশির বাথরুমে ডেকে নিয়ে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের বিরুদ্ধে ।

মঙ্গলবার বিকেলে লালমোহন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চেয়ারম্যান বাজার সংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে রাতে লালমোহন থানা পুলিশ ঘটনার শিকার শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। এঘটনায় শিশুটির বড় মা (নানীর মা) নুরজাহান বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-২৪। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্ধীর জন্য ভোলা সদরে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছে লাঠিয়াল বাড়িতে নানা বাড়িতে থাকতো শিশু। এখানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো। তার বাবার বাড়ি চরফ্যাশনের চর কুকরী মুকরী। শিশুটির দিকে নজর পরে নানা বাড়ির পাশের প্রতিবেশি আব্দুল মান্নান ওরপে মনুর।

বুধবার বিকেল ৪টার দিকে শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশি মনোয়ারের ঘরের বাথরুমে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটি নানা বাড়ির লোকজনকে জানালে তারা স্থানীয় কয়েকজনকে জানান।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...