অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৫ রাত ১১:৩৫

remove_red_eye

৩১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে প্রাণ হারিয়েছে শিশুসহ ২ জন। তাদের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়া তাহিয়া নামের ৪ বছরের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া আব্দুস সাত্তার (৫৫) নামের এক মাদরাসা সুপার ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তাহিয়া উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান ইকরামের মেয়ে। নিহত আব্দুস সাত্তার উপজেলার মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার ছিলেন।
তাহিয়ার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় দ্রæতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
অপর দিকে ভোলার উপশহর বাংলাবাজারের দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজের সামনে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার আবদুস সত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু তাহিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর মারাসার সুপার আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...