অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৫ বিকাল ০৪:০৭

remove_red_eye

৩৩৬

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণ দিকের রাফাহ শহরের শাবৌরা এলাকায় বৃহস্পতিবার স্থল অভিযান চালিয়েছে। একইসঙ্গে উত্তর দিকের বেইত লাহিয়াতেও হামলা করেছে।

খবর আল জাজিরার।

মঙ্গলবার ইসরায়েল গাজায় নতুন করে ব্যাপক আকারে বোমাবর্ষণ শুরু করে। এর মধ্যেই নতুন করে স্থল হামলা চালানো হলো। গাজার তথ্য অফিস জানায়, ইসরায়েলের হামলায় গত ৭২ ঘণ্টায় অন্তত ৫৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

হাসপাতাল সূত্রগুলো বলছে, ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত চুক্তি পুরোপুরি কার্যকর করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ গাজায় ইসরায়েলের নতুন হামলায় সমর্থন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হামাসের হাত থেকে নিজের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে।  

যুদ্ধবিরতি ভঙ্গের পর হামাস প্রথমবারের মতো ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। আর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, যে তারা তেল আবিবের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের যুদ্ধের ফলে এ পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।  

গাজার সরকারি তথ্য অফিস তাদের হালনাগাদ পরিসংখ্যানে জানায়, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকেও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...